ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

‘পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যহত রেখেছে’ – শিল্ল উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ২১১১ বার পড়া হয়েছে

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখতে পারবে না। ষড়যন্ত্র থেমে নেই। পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যহত রেখেছে। কিন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, ২৪ এর গণ আন্দোলনে শহীদদের রক্তের ওপর দাড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মানের প্রক্রিয়া শুরু হয়েছিল। এক বছর পর এসে বলতে পারি সেই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। আজকের দিনে একটি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। যা সিডিএর অত্যন্ত ভালো উদ্যোগ।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর রিং রোড মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এ কথা বলেন।

সিডিএ বাস্তবায়িত এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিটি কর্পোরেশন ও সিডিএর কর্মকর্তাবৃন্দ।

মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোন মসজিদ ছিল না। আজ আমরা এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। এখানে উপস্থিত আমরা সবাই আল্লাহর ঘর নির্মাণের শরিক হলাম। তিনি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহবান জানান।

দুই তলা বিশিষ্ট এ মসজিদের মোট আয়তন হবে ৪৪ হাজার ১৯৯ বর্গফুট, যেখানে ১ হাজার ৯১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যহত রেখেছে’ – শিল্ল উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫