ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিক পরিষদের মানববন্ধন

আলমগীর হোসেন (গাজীপুর প্রতিনিধি)
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ২২৬৩ বার পড়া হয়েছে

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সারাদেশের মতো গাজীপুর সদর উপজেলায় নেমে এসেছে তীব্র প্রতিবাদের ঝড়।

শুক্রবার ( ৮ই আগষ্ট) সকাল ১১ টায়, গাজীপুর সদর উপজেলা হোতাপাড়ায় গাজীপুর সাংবাদিক পরিষদের ব্যানারে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজ ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত।” তারা আরও বলেন, “যারা সাংবাদিকদের মুখ বন্ধ করতে চায়, তারা মূলত সত্য ধামাচাপা দিতে চায়। তাদের রুখতেই হবে।”

মানববন্ধনে গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মোঃ মোজাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সবুজ, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা কবি,লেখক শাহান সাহাবুদ্দিন, সাংবাদিক মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম,মো: ইব্রাহিম,আশরাফুল ইসলাম, আজহারুল ইসলাম সজল প্রমুখ।

এ সময় শাহান সাহাবুদ্দিন তার বক্তব্যে বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি সত্য ও গণমাধ্যমের ওপর বর্বর আঘাত। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৩ জন সাংবাদিককে খুন করা হয়েছে, অধিকাংশ হত্যাকাণ্ডের বিচার হয়নি।’তিনি তুহিন হত্যার দ্রুত তদন্ত, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়নের দাবি জানান। শাহান সাহাবুদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার না হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।

অন্যান্য বক্তারা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার না হলে দেশে স্বাধীন সাংবাদিকতা টিকবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

এসময় বক্তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিক পরিষদের মানববন্ধন

আপডেট সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫