ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সকালে অপহরণ, রাতে মুক্তি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

 পটিয়ায় পাহাড়ের বাগানে কাজ করতে গিয়ে তিনজন অপহৃত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কেলিশহর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে শুক্রবার দিবাগত রাতে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ পাওয়ার পর তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।

ভুক্তভোগীরা হলেন- মো. নাছের (৪০), পলাশ শীল (৩৩) ও রাজু শীল (২৫)।

স্থানীয়রা জানান, সকালে বাগানের কাজে পাহাড়ে যান তারা। এ সময় সশস্ত্র কয়েকজন তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়।

পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং নাছেরের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বিকাশে আদায় করে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

পলাশ শীলের ভাই বিপ্লব শীল বলেন, ওদের মারধর করেছে। ফোনে হুমকি দিয়ে টাকা দাবি করেছে। বলেছে, টাকা না দিলে বাঁচবে না।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান  বলেন, ঘটনার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সকালে অপহরণ, রাতে মুক্তি

আপডেট সময় : ০৩:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫