ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাসপাতালে স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়েছে তুষার – নীলা ইসরাফিল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২১৬৭ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালীন সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের স্বামীর নামের জায়গায় এনসিপি নেতা সারোয়ার তুষার নিজের নাম বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নীলা এই ঘটনাকে জালিয়াতি এবং মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন।

শনিবার ফেসবুকে একটি ভর্তি ফরমের ছবি পোস্ট করে নীলা অভিযোগ করেন, তিনি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। এই সুযোগে সারোয়ার তুষার তার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়েছেন। তিনি বলেন, এটি আইনগতভাবে জালিয়াতি।

নীলা ইসরাফিল উল্লেখ করেন, বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ এবং ৪৭১ ধারায় এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী, কারো ব্যক্তিগত তথ্য তার অনুমতি ছাড়া পরিবর্তন করাও অপরাধ।

তিনি আরও বলেন, তার অনুমতি ছাড়া পারিবারিক পরিচয় বিকৃত করা শুধু তার সামাজিক সম্মানকে আঘাত করা নয়, এটি তার মানবাধিকারেরও লঙ্ঘন। নীলার মতে, এই ভুয়া তথ্য ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, যা তার সামাজিক ও আইনি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

তিনি অবিলম্বে এই ঘটনার তদন্ত ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাসপাতালে স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়েছে তুষার – নীলা ইসরাফিল

আপডেট সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫