ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শেরপুরে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ, চালক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর
  • আপডেট সময় : ০৬:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ১১ বস্তাভর্তি ২৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একটি প্রিমো প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। জব্দকৃত এসব মাদকের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। 

এদিকে, এই ঘটনায় প্রাইভেটকার চালক সাজ্জাদ হোসেন রকিকে (২৮) পৌর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জামালপুর জেলার সদর উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের মুজিবুর রহমান বাচ্চুর ছেলে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তার রকিকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে পাচারকালে পৌরশহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে প্রাইভেটকারে ১১ বস্তাভর্তি ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ করা হয়। তবে টহলরত পুলিশের গাড়ি দেখে আগেই প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।

থানা পুলিশ জানায়, চোরাচালান  রোধে রাত্রিকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক পথে পুলিশের পিকআপ ভ্যান নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। রাত সোয়া একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ ভ্যান দেখে রাস্তার পাশে থাকা বাড়ির সামনে কারটি রেখে দ্রুত পেছনের জলাভূমি দিয়ে পালিয়ে যায় জড়িতরা। এসময় পুলিশের সন্দেহ হলে তারা প্রাইভেটকারে তল্লাশি চালায়। তল্লাশিকালে প্রাইভেটকারের পেছনের ছিট ও বেক ডালায় রাখা মোট ১১ বস্তাভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। ওইসব বস্তা খোলে ২৯৭ বোতল ম্যাজিক মোমেন্ট, ইম্পেরেয়িাল ব্লু, ম্যাগডুয়েলস ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ পাওয়া যায়। পুলিশ প্রাইভেটকারসহ ওইসব মদ জব্দ করে থানা হেফাজতে নেয়। পরে পৌরশহর এলাকায় অভিযান পরিচালনা করে চালক সাজ্জাদ হোসেন রকিকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রাইভেটকারে ১১ বস্তাভর্তি মাদক পাচারের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতোমধ্যে প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেরপুরে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ, চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫