ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে বেড়েছে চুরি-ছিনতাই, রাত ১২টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২১৩১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ শহরে চুরি-ছিনতাইসহ অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাসা বাড়ি বা দোকান পাটে চুরির ঘটনা ঘটছে। এমতাবস্থায় চুরি ছিনতাইরোধে হবিগঞ্জ শহরে রাত ১২টার পর থেকে সকল দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জরুরি সেবা ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখতে।

খোঁজ নিয়ে জানা গেছে- গত কিছুদিন যাবত হঠাৎ করে হবিগঞ্জ শহরে বাসা বাড়িতে চোরদের উপদ্রব বেড়েছে। প্রতিদিনই কোনো না কোনো পাড়া মহল্লায় ঘটছে চুরির ঘটনা। আর এতে করে খোয়া যাচ্ছে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র। গত ১ মাসে হবিগঞ্জ শহরে অন্তত ১৫টি চুরির ঘটনা ঘটেছে। সবশেষ শুক্রবার দিবাগত রাতে শহরের স্টাফ কোয়ার্টার রোড এলাকায় অবস্থিত হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর মানিক চৌধুরী পাঠাগারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পাঠাগারে থাকা আইপিএস’র ব্যাটারিসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। যার অনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

এদিকে- চুরি ছিনতাই রোধে পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। টহল জোরদার করা হয়েছে পাড়া মহল্লার ভেতরে। এমনকি রাত ১২টার পর কাউকে রাস্তায় বের হলেই পড়তে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে। পুলিশ বলছে- অপরাধীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে তারা টং দোকানগুলোতে বসে চা সিগারেট খায় আর চুরির বিষয়টি টার্গেট করে। তাই এসব অপরাধ দমনে পুলিশ আগের থেকে অনেক সক্রিয় হয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, রাত ১২টার পর চা এবং বিভিন্ন স্টেশনারী দোকানপাট খোলা রাখা যাবে না। কারণ এসব দোকানে বসে চোর ও ছিনতাইকারীরা পুলিশকেও টার্গেট করে। যার ফলে পুলিশ অপরাধীদের ধরতে পারে না কিংবা দোকানে বসে থাকলে কিছু বলাও যায় না। ওসি আরও জানান, চুরি ছিনতাইরোধে আমাদের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হবিগঞ্জে বেড়েছে চুরি-ছিনতাই, রাত ১২টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৭:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫