সারাদেশ
লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ২২৬০ বার পড়া হয়েছে
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সারাদেশের মতো লালপুর উপজেলায় নেমে এসেছে তীব্র প্রতিবাদের ঝড়।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২টা ৩০ মিনিটের লালপুর ত্রিমোহিনী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসুচীতে লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টা ব্যাপী চলে এই মানববন্ধন।
লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর লালপুর প্রতিনিধি মোঃ সাহীন ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, আব্দুর রশিদ মাষ্টার।
উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সজিবুল ইসলাম হৃদয়, আব্দুল আল মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শিমুল আলী,সম্মানিত সদস্য আমিনুল ইসলাম, নুহু উল্লাহ , শরিফুল ইসলাম তরিকুল ইসলাম ফাহিম প্রমুখ।
লালপুর উপজেলা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক আবু তালেব, বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজ ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত।” সে আরও বলেন, “যারা সাংবাদিকদের মুখ বন্ধ করতে চায়, তারা মূলত সত্য ধামাচাপা দিতে চায়। তাদের রুখতেই হবে।”
এ সময় লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন তার বক্তব্যে বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি সত্য ও গণমাধ্যমের ওপর বর্বর আঘাত। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেক সাংবাদিককে খুন করা হয়েছে, অধিকাংশ হত্যাকাণ্ডের বিচার হয়নি।’তিনি তুহিন হত্যার দ্রুত তদন্ত, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়নের দাবি জানান।সালাউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার না হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।
এসময় বক্তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করবে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। আমরা পরিকল্পিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।






















