ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২২৪৫ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েদুল ইসলাম হোসনার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ জাহিদুল ইসলাম প্রিন্স, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, দৈনিক আমার দেশ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রুপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম।

মানববন্ধনে বক্তারা বলেন, আর কত সাংবাদিকের প্রাণ গেলে সরকারের বোধোদয় হবে, সরকারের মন গলবে। সাংবাদিককে হত্যা করা হয় কিন্তু প্রশাসন, সরকারকে কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না। স্বাধীনতার পর যত সাংবাদিক হত্যার শিকার হয়েছে তার একটারও সঠিক বিচার হয় নি। ফলে বাংলাদেশের গণমাধ্যম আজ চরম হুমকির মুখে। তাই সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রæত বিচার আইনে বিচার কার্য নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

একই সঙ্গে তারা সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাসেল রানা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫