ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

ময়মনসিংহে ৫৩ বছরের নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেফতার

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৯:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২২৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫৩ বছরের ছালেমা খাতুন নামের এক নারীকে ধর্ষণের অভিযোগে হৃদয় মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৯ আগষ্ট) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি।

গ্রেফতার হৃদয় মিয়া (২২) ফুলপুর উপজেলার রুপসী ইউনিয়নের কৃষ্ণাপুর এলাকার কলম হোসেন এর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফুলপুর থানায় বাদী হয়ে মামলা করেন।

গত মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১ টার দিকে একই এলাকার হৃদয় মিয়া হঠাৎ তাঁর ঘরে প্রবেশ করেন। এরপর তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ভোররাতে ওই নারী তার বোনকে ধর্ষণের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র সংসার করে আসছে আমিসহ দুই মেয়ে কেও দেখাশোনা করে না। বর্তমানে আমি আমার দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করে আসছি। বিবাদীর বাড়ী আমার বাড়ীর পাশেই। ঘটনার তারিখ ও সময়ে আমি আমার ঘরে একাই শুয়ে ছিলাম। হঠাৎ রাতের অন্ধাকারে ঘরের মধ্যে প্রবেশ করে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করলে আমার ঘরে থাকা বিদ্যুত চলে যাওয়ার পর অটোলাইট জ্বলে ওঠে। তাৎক্ষণিক আমি অভিযুক্তকারীকে চিনতে পারি। তখন সে আমার কাছে আসিয়া আমার মুখ বালিশ দিয়ে চেপে ধরে এবং আমার পড়নে থাকা কাপড় চোপড় জোরপূর্বক খুলে ফেলে।

আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে আমাকে বলে যে, উক্ত ঘটনার বিষয়ে যদি কাউকে বলি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে দরজা খুলে বের হয়ে চলে যায়। পরে দেখতে পাই যে, আমার ঘরের উত্তর পাশে টিনের বেড়ার নিচ দিয়ে মাটির পিড়া সিধ কাটিয়া ওই হৃদয় ঘরে প্রবেশ করেছিল।

পরবর্তীতে আমার বোনকে ঘটনার বিস্তারিত জানাই। আমার বোন আমার বাড়ীতে আসিয়া আমার শারীরিক অবস্থায় খারাপ দেখিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছি।

ময়মনসিংহের ফুলপুর থানার (ওসি) বলেন, ‘অভিযুক্ত কারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই নারীকে ধর্ষণ করেছে হৃদয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ময়মনসিংহে ৫৩ বছরের নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫