ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
বিনোদন প্রতিবেদক

গার্মেন্টকর্মী অর্ষা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ২১২৩ বার পড়া হয়েছে

নাটকের দৃশ্যে অর্ষা

দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন বিভিন্ন চরিত্রে। অভিনয় গুণে ইতিমধ্যেই জয় করে নিয়েছেন দর্শকদের মন। বলছিলাম, অভিনেত্রী নাজিয়া হক অর্ষা’র কথা। অভিনয়ের এখন আগের মতো খুব একটা ব্যস্ত নন তিনি। কাজ করছেন খুব বেছে বেছে। তারই ধারাবাহিকতায় এবার অর্ষাকে দেখা যাবে একজন গার্মেন্টকর্মীর চরিত্রে।

নাটকের নাম ‘খুশবু’। রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ চলছে। দীপ্ত টিভির জন্য ধারাবাহিকটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন।

নাটক প্রসঙ্গে অর্ষা বলেন, ‘গল্পটি অসাধারণ। এতে অনেক বক্তব্য রয়েছে। সাজ্জাদ সুমনের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। বেশ গোছালো ইউনিট নিয়ে কাজ করেন তিনি। সাধারণত ধারাবাহিকে একদিনে অনেক সিন করতে হয়। কিন্তু এখানে তা ছিল না। সেট বানিয়ে কাজ হচ্ছে। তিনটি মেয়েকে কেন্দ্র করে নাটকের গল্প। নাটকে আমাকে দেখা যাবে সেতু নামের এক ফ্লোর কোয়ালিটি ইনচার্জের ভূমিকায়। এটি চেনাজানা একটি চরিত্র। এতে অভিনয়ের মাধ্যমে গার্মেন্টকর্মীদের জীবনযাপন খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

অর্ষা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইন্তেখাব দিনার, আশরাফুল আশীষসহ অনেকেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিনোদন প্রতিবেদক

গার্মেন্টকর্মী অর্ষা

আপডেট সময় : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫