ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারলে পুরস্কার দেওয়া হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এই ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, হারানো অস্ত্র উদ্ধারের জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং পুরস্কারের পরিমাণ দ্রুতই গণমাধ্যমকে জানানো হবে। এছাড়া তিনি দেশীয় অস্ত্র প্রস্তুতকারীদেরও সতর্ক করেন এবং বলেন, তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে।

আসন্ন সংসদ নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে থাকা আনসার সদস্যদের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও তিনি জানান।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে সমাজের মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে। কোনো অপরাধ দেখলে মানুষ এখন ভিডিও করতে ব্যস্ত থাকে, কিন্তু তা প্রতিরোধে এগিয়ে আসে না। তিনি এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধ করা সবার দায়িত্ব, কিন্তু তা কেউ করছে না। তিনি সবার প্রতি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান।

তিনি শেরপুরের একটি ঘটনার উদাহরণ দিয়ে সমাজের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরেন। সেখানে একজন ব্যক্তি তার নানীকে মার খেতে দেখেও শুধু ইউটিউবে আপলোড করার জন্য ভিডিও করছিলেন। তিনি বলেন, এই ধরনের মানসিকতা আমাদের সমাজের চরম অবক্ষয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫