ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সাংবাদিকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

জীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হল, গোলাম মোস্তফা মুন্টু, জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, শহীদুল হুদা অলক, ফয়সাল মাহমুদ, রফিকুল আলম, হোসেন শাহনেওয়াজ, মনোয়ার হোসেন জুয়েল, মেহেদি হাসান, সাংবাদিক ফয়সাল আজম অপু, জাকির হোসেন পিংকু, সেলিম রেজা সহ অনেকে।

বক্তারা বলেন, প্রকাশ্যে জনবহুল এলাকায় নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এটি কেবল একজন সাংবাদিককে হত্যা নয় বরং পুরো গণমাধ্যমের ওপর আঘাত। সাংবাদিকরা সবসময় অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ায়। এই কারণে আজ তাদের জীবন হুমকির মুখে পড়ছে।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গলা কেটে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না, লেখনী থামানো যাবে না। মৃত্যুভয় উপেক্ষা করেও সাংবাদিকরা অন্যায়-অপরাধের বিরুদ্ধে কলম চালিয়ে যাবেন। এ ধরনের হত্যাকাণ্ড সাংবাদিকদের প্রতিবাদ ও আন্দোলনকে দমন করতে পারবে না।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন। তারা সতর্ক করে বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের হামলা ও হত্যাকাণ্ড বেড়ে যাবে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫