শিরোনাম ::
আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সম্ভব : স্বরাষ্ট্র উপদেষ্টা
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ২১২৪ বার পড়া হয়েছে
দেশে বর্তমানে আইন-শৃঙ্খলার যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে আগামী নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব দলকেও সহযোগিতা করতে হবে।
সোমবার (১১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-৩ সংসদীয় আসনের ৩ নম্বর ভোটকেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গত জুলাইয়ের থেকে এই জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।
ট্যাগস :




























