ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রাজধানী

হাসপাতালের গ্যারেজে প্রাইভেটকারের ভেতর মিলল দুই মরদেহ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

রাজধানীর রমনার মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র‍্যাব কাজ করছে।

সোমবার (১১ আগস্ট) ভোরে প্রাইভেটকারটি হাসপাতালের ভেতরে ঢোকে এবং দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়ির পেছনের সিটে পড়েছিল। প্রাইভেটকারটির সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬-৩৭৪৫। গাড়িটি ভোরে মেডিকেলের ভেতরে ঢোকে। গাড়িটির মালিক জোবায়ের আহমেদ সৌরভ। তিনি উত্তরার বাসিন্দা।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মরদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে আশা করছি দ্রুত জানতে পারবো।

তিনি আরও বলেন, হাসপাতালে রোগী ভর্তি থাকার তথ্য দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে গাড়িটি হাসপাতালের গ্যারেজে প্রবেশ করে। বেলা ১১টার দিকে গাড়িতে মরদেহ থাকার তথ্য পাওয়া যায়। গরমে মরদেহে পচন ধরেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজধানী

হাসপাতালের গ্যারেজে প্রাইভেটকারের ভেতর মিলল দুই মরদেহ

আপডেট সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫