সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফেনীতে বিএমইউজে’র প্রতিবাদ সভা
- আপডেট সময় : ০৬:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ২১৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির উদ্যোগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে ফেনী প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ( ১১ আগস্ট) বিকেলে ফেনী প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভা বিএমইউজে ফেনী জেলা সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব মমিন ভূঞারস সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফীন, ফেনী প্রেসক্লাব’র সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, বিএমইউজে ফেনী সহ সভাপতি জহিরুল জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, পরশুরাম প্রেসক্লাব’র সভাপতি এম এ হাসান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, বিএমইউজে ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সবুজ, সদস্য মহিউদ্দিন মহি, দিদার মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইবুনালে ফাঁসি কার্যকর, সাগর- রুনি থেকে তুহিন পেশাগত দায়িত্ব পালনে নিহত সকল সাংবাদিকদের ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএমইউজে ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ গাজিউল হক, প্রচার সম্পাদক কামরুল হাসান নিরব, নির্বাহী সদস্য এম এ দেওয়ানী, মিজানুর রহমান, আবু জাফর আহমেদ হৃদয়, রফিক আলী, সাহার উল্যাহ বাহার, তাজুল ইসলাম, কাজী ওয়ারেছ, মিতুল চৌধুরী, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ প্রমুখ






















