শিরোনাম ::
সোনাগাজীতে কিশোরগ্যাং এর ৬ সদস্য আটক
ফেনী প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ২১১০ বার পড়া হয়েছে
কিশোর গ্যাং এর ৬ সদস্য কে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। এ সময় আটককৃতদের নিকট থেকে দুইটি সুইচ গিয়ার টিপ ছোরা, তিনটি ব্রেসলেট এবং একটি সানগ্লাস উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে জানা যায় তাহারা এলাকায় দাঙ্গা হাঙ্গামা ও ত্রাস সৃষ্টি সহ নানা অপরাধ কর্মে লিপ্ত আছে।
অভিযানকালে বিভিন্ন জনসমাগম স্থলে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়।
পরবর্তীতে আটককৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো-
১। আসিফ (২৪)), পিতা-করিমুল হক, সাং-সোনাপুর।
২। সৈকত (২০), পিতা-নুর আলম, সাং-চর ডুব্বা।
৩। রাজু (২০), পিতা-আব্দুল হক, সাং-চর লামছি।
৪। জাহেদ (২১), পিতা-নুরুল আফছার, সাং-চর সোনাপুর।
৫। সাগর (১৯), পিতা-রুবেল, সাং-দক্ষিন সোনাপুর।
৬। তৌহিদুল ইসলাম প্রঃ শিপন (২১), পিতা-নিজাম উদ্দিন, সাং-পূর্ব সুজাপুর, সর্ব থানা-সোনাগাজী, জেলা-ফেনী।
ট্যাগস :






















