ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
জেড আই খান পান্নাকে ট্রাইব্যুনাল

ট্রেন ছাড়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ২১০৮ বার পড়া হয়েছে

ট্রেন ছাড়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আইনি লড়াই করতে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার আবেদন শুনানিতে মঙ্গলবার (১২ আগস্ট) এমন কথা বলেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চেয়ে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার পক্ষে তার জুনিয়র আইনজীবী নাজনীন আরা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন।

শেখ হাসিনার পক্ষে আইনজীবী পান্নার প্রসঙ্গে টেনে ট্রাইব্যুনাল-১ বলেন, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এ পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই। তখন ট্রাইব্যুনাল বলেছেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে মঙ্গলবার (১২ আগস্ট) ট্রাইব্যুনালে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না।আইনজীবী জেড আই খান পান্নার আবেদনের পর ট্রাইব্যুনাল জানিয়েছেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। আপনি একটি সিভি দিয়ে রাখতে পারেন পরবর্তীতে কোন মামলায় ওনাকে সুযোগ থাকলে দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জেড আই খান পান্নাকে ট্রাইব্যুনাল

ট্রেন ছাড়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই

আপডেট সময় : ১২:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫