ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ফুলপুরে মুক্তিপণ আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ২৩৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে মুক্তিপণ আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে আদায়কৃত ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

ওসি আরও জানান, খারইপাড় এলাকার একটি ফিসারিতে কুড়িগ্রাম জেলার রৌমারীর মো. রেজাউল করিম এবং রাঙ্গামাটির লংগদুর মো. সাকিব মিয়াকে জিম্মি করে মারধর করা হয়। পরে মোবাইল ফোনে কান্নার শব্দ শুনিয়ে তাদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং মেরে ফেলার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মফিদুল ইসলাম. মোখলেছুর রহমান স্বপন ও তার সহযোগী , আলেপ হোসেন, মোশারফ হোসেন এবং বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান বলেন,আমরা একটা তদন্ত টিম গঠন করেছি তদন্ত শেষ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফুলপুরে মুক্তিপণ আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫