ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর জিএমপি কমিশনার, নগদ অর্থ উপহার

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ
  • আপডেট সময় : ১২:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ২১৭৩ বার পড়া হয়েছে

গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন এবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিহত তুহিনের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।এ সময় তিনি তুহিনের স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

জিএমপি কমিশনার বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড আমাদেরও ব্যথিত করেছে। আমরা শুরু থেকেই হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।” আমরা ৭ দিনের মধ্যে চার্জশিট সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ বিচার প্রাপ্তির নিশ্চয়তা দিতে চেষ্টা করবেন।

তুহিনের স্ত্রী মুক্তা বেগম এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জানান ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক।চিফ রিপোর্টার রেজাউল করিম রেজা,গাজীপুর জেলা প্রতিনিধি আদনান আখতার রাফি, মহাগরর প্রতিনিধি শরিফ ওমর টুটুল,বিশেষ প্রতিনিধি আখতার হোসেন।

উল্লেখ্য, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত সপ্তাহে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ইতোমধ্যে এই ঘটনায় প্রধান আসামিসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর জিএমপি কমিশনার, নগদ অর্থ উপহার

আপডেট সময় : ১২:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫