ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিরোধ জমি নিয়ে: তারাকান্দায় যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, গ্রেপ্তার- ১

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ
  • আপডেট সময় : ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ২২৩০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাঁশের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. সোহাগ মিয়া (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জমিজমা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ সোহাগের চাচাতো ভাই তাদের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার পর স্বজনসহ বিক্ষুদ্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন।

ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বঙ্গ সংবাদকে জানান, গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই নিহত সোহাগের চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। গত দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে ওই শত্রুতার জেরে সোহাগের পক্ষের লোকজন সুপারি পাড়তে গেলে প্রতিপক্ষের চাচাতো ভাইরা বাধা দেয়। একপর্যায়ে লাঠি সোটা ও ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ মারা যায়।

নিহত সোহাগ স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেনের ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।

এডভোকেট অপুর্ব লাল রায় বঙ্গ সংবাদকে বলেন, বর্তমান সমাজে প্রায়ই ঘটছে খুনাখুনি, কারণ একটাই বিরোধ জমি সংক্রান্ত। ভূমি বিরোধে সহিংসতা ও নিহতের সংখ্যা বাড়ছে। মানুষের জীবন, জীবিকা ও পরিবার বিপন্ন হচ্ছে। দেশে জমি নিয়ে প্রাণহানি, আহত মানুষের সংখ্যা ও মামলা বাড়ছে। এই বিরোধকে কেন্দ্র করে সমাজে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। কোনো কোনো ক্ষেত্রে হতাহতের মতো ঘটনাও ঘটে। জমি-জমার বিরোধকে কেন্দ্র করে, মারামারি-হানাহানির ঘটনায়, কোর্ট-কাচারিতে মামলা-মোকদ্দমার সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বিচার প্রক্রিয়ায় রয়েছে নানবিধ জটিলতা। এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ভাইয়ে-ভাইয়ে, বাবা-সন্তানে, ভাই-বোনের মধ্যকার শত্রুতা, প্রতিবেশির সঙ্গে শত্রুতাসহ নানা ধরণের শত্রুতার পিছনে এই জমি-জমার ব্যাপক ভূমিকা রয়েছে। অনেক সময়, নিজের কেনা জমি অন্য কেউ দখল করে মালিকানা দাবি করছে, শরিকানা জমি নিয়েও হচ্ছে পারিবরিক বিরোধ কিংবা জাল দলিল তৈরি করে জমির দখল করা হচ্ছে। আদালতে মিথ্যা মামলাও করে অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিরোধ জমি নিয়ে: তারাকান্দায় যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, গ্রেপ্তার- ১

আপডেট সময় : ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫