ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বকশীগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ২২৭১ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার প্রতিবাদে সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার ।

বুধবার (১৩ আগস্ট) বিকালে বগারচর ইউনিয়নের খাসের গ্রাম গ্রামে নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে জিয়াউল হক বলেন, ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে আনোয়ার হোসেনের দুই স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে দ্বিতীয় স্ত্রী শান্তি বেগম গত ২১ জুলাই তার সতীন শিরিনা আক্তারকে ঘুমের মধ্যে ছুরিকাঘাত করেন। এঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শিরিনা আক্তারের মৃত্যু হয়। পরে গত ৩ আগস্ট বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শিরিনা আক্তারের শ^াশুড়ি আঙ্গুরা বেগম।

জিয়াউল হক বলেন, ঘটনা ঘটেছে ধানুয়া কামালপুর ইউনিয়নে আর ফাঁসিয়ে দেওয়া হয়েছে হয়েছে বগারচর ইউনিয়নের খাসের গ্রামের দুজনকে।

সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে এই মামলায় আমার বৃদ্ধ বাবা লাল মিয়া ও চাচা আক্তার মিয়াকে ফাঁসানো হয়। ফলে আমাদের পরিবারের সদস্যদের এই মামলায় হয়রানির শিকার হতে হচ্ছে।

তাই সুষ্ঠু তদন্ত করে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুই পরিবারের সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বকশীগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫