ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় মব সৃষ্টি করে ষড়যন্ত্রের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ২৯০৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন অব্যবস্থাপনা ও জনবল সংকটে থাকা আলিয়া কামিল মাদ্রাসায় সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হলেও সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র মব সৃষ্টি করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, আওয়ামী সরকারের আমলে দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানে নিয়মিতভাবে ক্লাস অনুষ্ঠিত হয়নি। ১৬ বছর ধরে ৪র্থ শ্রেণির কোনো কর্মচারী ছিলেন না, এমনকি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদও শূন্য ছিল। অবশেষে ১৪ মে ২০২৪ তারিখে গভর্নিং বডি ড. মুহাঃ আক্তারুজ্জামানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়। তিনি দায়িত্ব গ্রহণের পর মাদ্রাসায় পড়াশোনার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনেন। তারই ফলশ্রুতিতে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় ২৫ জন এ প্লাসসহ সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তবে জুলাই মাসের গণঅভ্যুত্থানের কারণে নিয়োগ কার্যক্রম স্থগিত থাকে। পরবর্তীতে মাদ্রাসায় এডহক কমিটি গঠিত হয়। ১৭ জুলাই ২০২৫ তারিখে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত মুহাদ্দিস মুহাম্মদ আব্দুল খালেককে সভাপতি করে নতুন গভর্নিং বডি ঘোষণা করা হয়। ৩০ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় শিক্ষক ও কর্মচারী মিলিয়ে ১৩ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে ৩ আগস্ট ২০২৫ তারিখে দৈনিক সংগ্রাম ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু এরই মধ্যে অভিযোগ উঠেছে, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে মাদ্রাসায় অনিয়মে জড়িত কিছু ব্যক্তি ১৩ আগস্ট ২০২৫ তারিখে ক্যাম্পাসে এসে মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপদস্ত করে। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, বিগত ১৫ বছরে মাদ্রাসার কোন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বভার গ্রহণের পর মাদ্রাসার সামগ্রিক উন্নয়ন হচ্ছে। কিন্তু একটি কুচক্রী মহল এই উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতে মব সৃষ্টি করে। আওয়ামী দোসরসহ মব সৃষ্টিকারীদের আমরা দ্রুত আইনের আওতার আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় মব সৃষ্টি করে ষড়যন্ত্রের অভিযোগ

আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫