ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

আশাশুনির তেঁতুলিয়া নদী ভাঙ্গন স্থান পরিদর্শন করলেন মাওলানা নূরুল আফসার মুরতাজা

আব্দুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, (সাতক্ষীরা)
  • আপডেট সময় : ০৫:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ২৪০২ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া হামিউচ্ছুন্নাহ কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং সংলগ্ন চড় জামে মসজিদ নদী ভাঙ্গনে কবলিত হওয়ায় ঘটনাস্থান পরিদর্শন করেছেন সাবেক এমপি মরহুম মাওলানা রিয়াছাত আলী সুযোগ্য পুত্র, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আফসার মুরতাজা।  বুধবার দুপুরে তিনি ভয়াবহ ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন।

২০০৩ সালে প্রতিষ্ঠিত এলাকার স্বনাধন্য মাদ্রাসা ও জামে মসজিদ মরিচ্চাপ নদীর চর ভরাটি স্থানে প্রতিষ্ঠিত। নদী খননের সময় ভরাট এলাকা দিয়ে খনন কাজ না করে ভাঙ্গন এলাকা দিয়ে খনন করায় বছর না ঘুরতেই পুনরায় ভাঙ্গন ক্রীয়া শুরু হয়। একমাস পূর্বে এখানে দৃশ্যমান ভাঙ্গন শুরু হয় এবং এক সপ্তাহ আগে ২০/২৫ হাত বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এলাকার মানুষ স্বেচ্ছাশ্রম ও নিজেদের চেষ্টায় শতাধিক বাঁশ জোগাড় করে পাইলিং কাজ করান। বুধবার দুপুর নাগাদ পাইলিংসহ নতুন করে ভেঙ্গে নদীতে চলে যায়। বর্তমানে মসজিদের গা ধরা করেছে, ইমাম সাহেবের বাসা ভাঙ্গনের মুখে পড়েছে। মাদ্রাসা হুমকীর মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে মসজিদ, মাদ্রাসাসহ এলাকার অসংখ্য ঘরবাড়িতে নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে শঙ্কা দেখা দিয়েছে।

কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কর সিদ্দিকী উদ্যোগে উদ্যোগে ও মাদ্রাসার সভাপতি লুৎফর রহমানের আমন্ত্রনে উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুরতাজা বুধবার ভাঙ্গন স্থান পরিদর্শন করেন। তিনি ভাঙ্গনের ভয়াবহতা দেখে শঙ্কা প্রকাশ করেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্থ করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের   আলমগীর হোসেন , আবুল হোসেন, মসজিদের ঈমাম হুসাইন আহমেদ, মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান, সভাপতি লুৎফর রহমান, সেক্রেটারী নজরুল ইসলাম,আব্দুস সামাদ, আজগার আলী  প্রমুখ উপস্থিত ছিলেন।মাদ্রাসার সভাপতি লুৎফর রহমান  বলেন, আমরা সব সময় এলাকার মানুষের সহযোগিতায় ভাঙ্গন রোধে কাজ করছি। আমরা ইতিমধ্যে  ইউএনও মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের সহযোগিতায় দ্রুত কাজ পেতে সর্বাত্মক চেষ্টা  চালিয়েছি।তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। দ্রুত সময়ের মধ্যে এই ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

আশাশুনির তেঁতুলিয়া নদী ভাঙ্গন স্থান পরিদর্শন করলেন মাওলানা নূরুল আফসার মুরতাজা

আপডেট সময় : ০৫:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫