ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পলিথিন বিরোধী যৌথ অভিযানে ১৩ টন পলিথিন জব্দ, ৬.২ লাখ টাকা জরিমানা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ২২৪০ বার পড়া হয়েছে

ঢাকা, ১৪ আগস্ট ২০২৫:

পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে সারাদেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।  বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলায় একযোগে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে ১১টি মামলায় মোট ৬ লক্ষ ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৩টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১৩,০২৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানকালে কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম ও আদনান জুলফিকারের নেতৃত্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ন পাইপ জব্দ এবং ১৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। প্রসিকিউশন দেন পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান।

অন্যদিকে, ১৩ আগস্ট বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশে যৌথ অভিযানে এলাহি ব্রিকস ম্যানুঃ ও সেভেন ব্রিকস ম্যানুঃ নামের দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। একইদিন কিশোরগঞ্জে ৩টি অবৈধ ইটভাটাও উচ্ছেদ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ পলিথিন, শব্দদূষণ ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পলিথিন বিরোধী যৌথ অভিযানে ১৩ টন পলিথিন জব্দ, ৬.২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫