ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

লালপুরে চিকিৎসকের ফাঁকা বাড়িতে চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট

আবু তালেব,লালপুর (নাটোর)প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ২১০৫ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলার বাজার এলাকায় চিকিৎসকের ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা নগদ টাকা, সোনার অলঙ্কার, টেলিভিশনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দরজা খুলেই ঘরের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান।

জানা গেছে, বাড়িটি নাটোর আধুনিক জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. এ.এইচ.এম আনিসুজ্জামান পিয়াসের বাবা প্রাণিসম্পদ চিকিৎসক ডা. আনসার আলীর (৭৫) মালিকানাধীন। গত ১৪ দিন ধরে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডা. পিয়াসের মা আফরোজা খাতুন জানান, কয়েকদিন ধরে বাসায় কেউ না থাকায় চোরেরা সুযোগ নেয়। তারা ঘরের আলমারি ও আসবাবপত্র ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লালপুরে চিকিৎসকের ফাঁকা বাড়িতে চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় : ১২:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫