ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মুছাপুর রেগুলেটর পুননির্মাণের দাবিতে চট্রগ্রামস্থ সোনাগাজী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

আফতাব মমিন ভূঞা
  • আপডেট সময় : ০৫:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ২২৩৫ বার পড়া হয়েছে

ছোট ফেনী নদীর উপর বন্যায় ভেসে যাওয়া মুচাপুর রেগুলেটর পুনঃ নির্মাণের দাবীতে চট্রগ্রামস্থ সোনাগাজী সমিতির উদ্যোগে আজ ১৬ আগষ্ট শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মুছাপুর রেগুলেটর ও ক্লোজার দ্রুত পুননির্মাণ, ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপদ পুনর্বাসন এবং সোনাগাজীর টেকসই উন্নয়ন এর জোর দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক এবং নুরুল আবছার তৌহিদ ও আবু আহম্মদ মিয়া।

যৌথভাবে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন এড. আবদুল ওয়াহাব, কাজী এম এ হান্নান জিলানী, সৈয়দ রবিউল হক শিমুল, মোঃ সাইফুল আলম, জাকিয়া সুলতানা, জসিমউদ্দীন, তাহের আহম্মদ, দেলোয়ার হোসেন মিয়াজী, গিয়াসউদ্দিন, হারুনুর রশীদ, রিয়াজ মোহাম্মদ মতিউর রহমান, মোঃ মেজবাহ, জহিরুল ইসলাম, আব্দুস সোবহানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ আগস্ট ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মুছাপুর ক্লোজার ভেঙে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়। এর ফলে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁরা জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রকৃতি-ভিত্তিক সমাধান-যেমন নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ ও ইকো-ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে রেগুলেটর ও ক্লোজার পুননির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধ এখন সময়ের দাবি। মানববন্ধন থেকে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। মাননীয় প্রধান উপদেষ্টা ও পানিসম্পদ উপদেষ্টার নিকট অনুরোধ, তাঁরা যেন দ্রুত কার্যকর, দীর্ঘস্থায়ী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করে সোনাগাজীর মাটি ও মানুষের দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাঘব করেন। পরিশেষে, সোনাগাজী সমিতি মানববন্ধনে উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় এবং ভবিষ্যতেও সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক সমাধান বাস্তবায়ন ও সোনাগাজী তথা বাংলাদেশের মাটি ও মানুষের স্বার্থে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মুছাপুর রেগুলেটর পুননির্মাণের দাবিতে চট্রগ্রামস্থ সোনাগাজী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫