ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ রায়হান নামে ১ মাদক কারবারি আটক

গোলাম সারওয়ার সজল
  • আপডেট সময় : ০২:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ২২৩৫ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে অভিযান চালিয়ে আবু রায়হান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে, সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবু রায়হান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দক্ষিণ দুয়ারি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলেন বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, সোমবার বিকালে সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আবু রায়হান নামের এক মাদক কারবারিকে আটক করে ডিবি। এসময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ রায়হান নামে ১ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫