ছাগলনাইয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:৪৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ২২৩০ বার পড়া হয়েছে
নানা আয়োজনে ফেনীর ছাগলনাইয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
বিকেল ৪ টায় স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী বর্ণাঢ্য র্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন রাজিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক আজম পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের ফেনী জেলা শাখার সাহিত্য সম্পাদক মন্জুর মোর্শেদ পিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মশিউর রহমান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমজি কিবরিয়া মজুমদার, পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সরওয়ার হোসেন,মহামায়া ইউনিয়ন বিএনপির
যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ফরায়জী, কাজী মোজাম্মেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম, সাজিদ রুবেল,আজম মনছুর রাসেল,নাজিম উদ্দিন, মোশাররফ হোসেন পাটোয়ারী, পাঠাননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগঠক কাইয়ুম, আজিম,রবিউল, রাধানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগঠক আলা উদ্দিন, ফারুক, সুমন,শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগঠক বাহার, সাচ্ছু,সাইফুল, রুবেল,মুরাদ,ঘোপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগঠক রাসেল, ডলার,মিজান,মহামায়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগঠক সুমন ও পারভেজ প্রমূখ।
এসময় উপস্থিত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিএনপির হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।






















