ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আইন উপদেষ্টা-প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

রোববার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। সচিবালয়ের পাশের গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন ছিল।

এ সময় আন্দোলনকারীদের “দফা এক, দাবি এক, আইন উপদেষ্টার পদত্যাগ”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে টালবাহানা চলছে। হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি, বরং মামলার আসামিদের জামিন দেওয়া হচ্ছে। সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালালেও এ ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি সরকার।

শহীদ ইমাম হোসেন তাইয়েবের ভাই রবিউল আওয়াল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে।

আহত শাহীন আহমেদ খান অভিযোগ করেন, উপদেষ্টারা শহীদ পরিবারের ব্যথা ভুলে গেছেন। খুনের দায়ে অভিযুক্ত এক এসআইকে জামিন দেওয়া হয়েছে।

অন্যদিকে আহত শেখ মুস্তাফিজ বলেন, ১৯ আগস্ট সচিবালয়ের সামনে আমাদের ওপর পুলিশ হামলা চালিয়েছে, অথচ এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আইন উপদেষ্টা-প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০১:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫