ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

ছাত্র-জনতা হতাহতের মামলায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

গোলাম সারওয়ার সজল
  • আপডেট সময় : ১২:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ২২৫২ বার পড়া হয়েছে

আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম (৪২)শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাইনটেকি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার এবং ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও তিনি শিমুলিয়া যুবলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তার নামে বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, বৈষম্য বিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ছাত্র-জনতা হতাহতের মামলায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫