বাংলাদেশ বিলবোর্ড এডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন মিজান-ইকবাল পূর্ণ প্যানেলে বিজয়ী
- আপডেট সময় : ১০:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ২২২২ বার পড়া হয়েছে
মিজান- ইকবাল ‘নতুন ধারা’ এই প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন বাংলাদেশ বিলবোর্ড এডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের ২০২৫ -২০২৭ নির্বাচনে। সকাল দশটা থেকে বিরতিহীন ভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সকাল থেকে ভোটার ও প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলতে থাকে। সবার মধ্যে ছিল আবেগ, আনন্দ মিশ্রিত অনুভূতি। সমগ্র বাংলাদেশ থেকে ভোটাররা এসেছেন ভোট প্রদান করার জন্য। 


ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রার্থীদের মাঝে ফলাফলের জন্য উৎখনটা দেখা যায়। রাত ৮ টায় জানাজায় মিজান -ইকবাল ‘নতুন ধারা’ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন। ফলাফল ঘোষণার পর সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, “আজকের এ জয় কেবল আমাদের নয়, এটি সব ব্যবসায়ীর জয়। যারা নির্বাচনে জয়ী হতে পারেননি, তারাও আমাদের ভাই। আমরা সবাই মিলে কাজ করব। আমি সকলকে শান্ত থাকার এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাই।”
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী বলেন, “আমাদের মূল প্রতিশ্রুতি হলো সততা ও স্বচ্ছতা। আমরা কোনো গলাভোলা প্রতিশ্রুতি দিতে চাই না, বরং বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে চাই।”
অন্য বিজয়ী নেতারাও জানান, সংগঠনের কাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সদস্যদের ব্যবসায়িক সহায়তা, কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং একটি স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ফলাফল ঘোষণার পর সমর্থকদের মাঝে উচ্ছ্বাস দেখা গেলেও নেতারা সর্বস্তরের সদস্যকে ধৈর্যশীল থাকার অনুরোধ জানান। ব্যবসায়ী সমাজ আশা করছে— নতুন নেতৃত্বে অ্যাসোসিয়েশন হবে আরও শক্তিশালী, আধুনিক ও প্রগতিশীল।






















