ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাসিনা-কামালের মামলায় রাজসাক্ষী মামুনের জেরা আজ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:১৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১২৫ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামিপক্ষের আইনজীবী অবশিষ্ট জেরা করবেন আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে তার জেরা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক আইজিপি মামুন। জবানবন্দিতে তিনি আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে রাজনৈতিক প্রভাব ও গ্রুপিংয়ের কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছিল। এই জঘন্য অপরাধে নিজের দায় স্বীকার করে তিনি শহীদ ও আহত পরিবারসহ দেশবাসীর কাছে এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন।

চৌধুরী মামুনসহ এখন পর্যন্ত মোট ৩৬ জন সাক্ষী এই মামলায় জবানবন্দি দিয়েছেন। সাক্ষীরা তাদের জবানবন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ গণহত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাসিনা-কামালের মামলায় রাজসাক্ষী মামুনের জেরা আজ

আপডেট সময় : ১১:১৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫