নেত্রকোণায় তামাক বিরোধী অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২২৪৫ বার পড়া হয়েছে
তামাকজনিত রোগ ও মৃত্যু হ্রাসে তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী ও কার্যকর করার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এবং নবনাট্য সংঘ বাংলাদেশ, নেত্রকোণা জেলা শাখা।
এ সময় এনটিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক ভজন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নাটাবের জেলা সাধারণ সম্পাদক তোফায়েল ইসলাম শাহীন, জেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক আনিসুর রহমান, নবনাট্য সংঘের জেলা সভাপতি সাংবাদিক সালাহ উদ্দিন খান রুবেল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সৈয়দ মো. মাকসুদুল হক, সাংবাদিক মো. ফজলুল হক ও নাটাব প্রতিনিধি মো. রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তামাকজনিত মৃত্যুর হার কমাতে হলে দেশের বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনকে যুগোপযোগী ও আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও ধূমপানমুক্ত পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন তারা।






















