শিরোনাম ::
সারাদেশ
সাভার রাজাশন কলাবাগান ক্লাব জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্ট আসর-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
গোলাম সারওয়ার সজল
- আপডেট সময় : ০১:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২২৩১ বার পড়া হয়েছে
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে সাভারে কলাবাগান ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার রাতে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাশন কলাবাগান মাঠে এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট আসর-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মোঃ ওহাব আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অনুরাগী ও সমাজ সেবক হাজী মোঃ সেলিম মিয়া । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ। কলাবাগান মিনিবার ফুটবল টুর্নামেন্ট আসর-১ এর ফাইনাল খেলায় রাজাশন ব্রাদার্স ক্লাব ট্রাইবেকারের মাধ্যমে ২-১ গোলের ব্যবধানে তানভীর একাদশকে পরাজিত করে আসর -১ এর চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উভয় দলের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
ট্যাগস :






















