ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

জাকসু নির্বাচন শেষে ভোট গণনার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু

গোলাম সারওয়ার সজল
  • আপডেট সময় : ১২:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৫৯ বার পড়া হয়েছে

জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। দায়িত্বপালন করতে এসে শুক্রবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন

জাকসু নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা।

তিনি বলেন, আমি আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি আসলে দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সকাল আনুমানিক ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় রাতে একসঙ্গে সব হলের সংসদের গণনা শেষ করা যায় নাই। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীরা সহ ভোট গণনাকেন্দ্রে আসেন। সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান। অ্যাম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা জানতে পেরেছি তিনি ইতোমধ্যেই ইহলোক ত্যাগ করেছেন। এ ঘটনায় আমাদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

জাকসু নির্বাচন শেষে ভোট গণনার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু

আপডেট সময় : ১২:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫