শিরোনাম ::
সারাদেশ
সাভারের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু আর নেই
গোলাম সারওয়ার সজল
- আপডেট সময় : ০৭:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪০৮ বার পড়া হয়েছে
সাভারের সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, যুদ্ধকালীন সাভারের সেক্টর কমান্ডার এবং বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিতসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে আশরাফ উদ্দিন খান ইমু তিন পুত্র, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় সাভারের গেন্ডা পুকুরপাড় ইমু সাহেবের বালুর মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ট্যাগস :






















