ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিক-আপ, চালকসহ নিহত ২

সাইফুল শাওন
  • আপডেট সময় : ০২:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৭৮ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পরে গিয়ে চালকসহ দুই জন নিহত। এসময় আহত হন আরও দুইজন।

গতকাল রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নামই মনির হোসেন একজন দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিন এর ছেলে অপরজন চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পিকআপটি জামগড়া থেকে মুরগীর খাদ্য নিয়ে ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ধামরাই ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম হতাহতের খবরটি নিশ্চিত করে জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিক-আপ, চালকসহ নিহত ২

আপডেট সময় : ০২:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫