ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, জলকামান ছিটিয়ে সড়ক থেকে সরাল পুলিশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:২৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৭৫ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালু করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকেরা। পরে পুলিশ জলকামান ছিটিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের কারখানা সংলগ্ন বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়কে এ বিক্ষোভ হয়।

এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা একই সড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়কের পাশে সরিয়ে দেয়।

শ্রমিকেরা জানান, গত আগস্ট মাসের বেতন চলতি মাসের ৭ তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন দিতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। পরে ৯ সেপ্টেম্বর শ্রমিকদের জানানো হয় ২২ তারিখে বেতন পরিশোধ করা হবে। তবে কারখানার ফটকে ২৫ তারিখে বেতন দেওয়ার নতুন নোটিশ টানানো হয়। ১৩ সেপ্টেম্বর রাতে ফটকে আবারও নতুন নোটিশে জানানো হয় ২২ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। ওই রাতেই শ্রমিকেরা কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করলে পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়।

এরপর গত শনিবার নতুন নোটিশে কারখানা আরও তিন দিন বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার শ্রমিকেরা জানতে পারেন, প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কারখানা বন্ধ ঘোষণার পর আজ সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানা সংলগ্ন আবদুল্লাহপুর–বাইপাইল সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক ছাড়তে রাজি করায়। তবে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা আবারও সড়ক অবরোধ করলে পুলিশ ব্যর্থ হয়ে একপর্যায়ে জলকামান ছিটিয়ে তাঁদের সরিয়ে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নাসা গ্রুপের এক শ্রমিক বলেন, ‘বকেয়া বেতন পরিশোধের তারিখ বারবার পিছিয়েছে কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে আমরা ক্ষুব্ধ হয়ে সড়কে নামি। তখন পুলিশ পানি ছিটিয়ে ও লাঠিপেটা করে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।’

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে  তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হলেও তারা সড়কেই অবস্থান নেন। একপর্যায়ে জলকামান দিয়ে পানি ছিটিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, জলকামান ছিটিয়ে সড়ক থেকে সরাল পুলিশ

আপডেট সময় : ১২:২৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫