ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

গাজীপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় একদল সন্ত্রাসী। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম বাদল শেখ (৪৫)। তিনি আনসার রোড এলাকায় মারিয়া বেডিং স্টোর নামের একটি দোকানের মালিক। স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

বাদল শেখের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এরা হলেন, বেড়াইদেরচালা গ্রামের আসাদের ছেলে মেহেদী হাসান আশিক (১৯), ওমর আলীর ছেলে রবিউল ইসলাম সোহাগ (৩৫) ও মৃত হোছেন আলীর ছেলে ওমর আলী (৬৫)।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশিক বাদল শেখের দোকানে গিয়ে প্রকাশ্যে এক লাখ টাকা চাঁদা দাবি করে। বাদল শেখ ভয়ে ৫ হাজার টাকা দিতে রাজি হলেও আশিক পুরো টাকা না পেলে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়।

এরপর শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় হাসেম ডাক্তারের দোকানের সামনে বাদল শেখকে একা পেয়ে ফের চাঁদার জন্য চাপ দেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে আশিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে।

স্থানীয় পল্লী চিকিৎসক হাসেম বলেন, “ছেলেটা খারাপ প্রকৃতির। শুক্রবার রাতে আমার দোকানের সামনে বাদলকে কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়।”

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫