সোনাগাজীর মৎস খামার লুটের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ২৩৩৫ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজী চরখোন্দকার ও দক্ষিণ খোন্দকারে মৎস প্রকল্প দখল ও কোটি টাকার মাছ লুটের প্রতিবাদে এবং মৎস্য চাষীদের নিরপত্তার দাবিতে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কে স্মারক লিপি প্রদান করে মৎস প্রকল্প মালিক সমিতি।
৫ অক্টোবর রোববার দুপুরে মৎস্য মালিক সমিতির সভাপতি শেখ রাসেল এর নেতৃত্বে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যকলয়ের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মৎস্য খামার জবরদখল, অব্যাহত লুটপাট, চাঁদাবাজি, খামারে পাড় কাটা, সোনাগাজী সার্কেল অফিসে সালিস বাণিজ্য ও মাছ চুরির প্রতিবাদে তারা এ এসব কর্মসূচি পালন করেন। তারা বলেন, গত ৩০ অক্টোবর গভীর রাতে চরখোন্দকার এলাকায় এস্কেভেটর দিয়ে ছয়টি মৎস্য খামারের পাড় কেটে দিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারিদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। অপু ও হাসান নামে দুইজন এস্কেভেটর চালককে মারধর করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছেন কিন্তু তারা পুলিশের কাছে জানিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য খামারগুলোর পাড় কাটতে বাধ্য করে।
এ ঘটনায় মৎস প্রকল্প মালিক সমিতি সোনাগাজী থানায় ছয়টি পৃথক অভিযোগ দায়ের করেছেন। চরখোন্দকার ও দক্ষিণ খোন্দকার মৎস্য খামার মালিক সমিতির সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনমৎস্য খামার মালিক আবুল বশর, সাইফুল ইসলাম, করিমুল হক, ইনামুল হক, মোমিন হোসেন, ইসমাইল হোসেন, আবু ইউসুফ, রহমত উল্লাহ, সালাহ উদ্দিন প্রমূখ। এর আগে গত ২ অক্টোবর একই দাবিতে তারা সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বিষয়টি জেনে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর সাথে কথা হয়েছে। এবং প্রাথমিক ভাবে ওসি সোনাগাজী ও উপজেলা নির্বাহী অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে।






















