ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

আবারও সাভারে ডিবি পরিচয়ে ছিনতাই

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১০:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ২২১১ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে আবারও ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় ডেইরি ফার্মের কর্মচারীর বেতনের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

রবিবার (১২ অক্টোবর) ১২ টার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল উপপরিদর্শক ফাইজুর খাঁন।

এর আগে গত ৯ অক্টোবর বিকেলে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকার অরুণাপল্লির গেটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ডেইরি ফার্মের কর্মচারী আব্দুল রশিদ। তিনি সাভারের কলমা এলাকায় বসবাস করতেন এবং ডেইরি ফার্মে চাকরি করে আসছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর টাইম স্কেলের বেতন দেওয়া হয়। বেতন উত্তোলনের সময় অজ্ঞাত এক ব্যক্তি ভুক্তভোগীর আশেপাশে ঘোরাঘুরি করে যা সিসি ক্যামেরায় ভিডিও ধারণ হয়। এতে সন্দেহ হলে ওই কর্মকর্তা দ্রুত অটোরিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে অরুণাপল্লি/ডেইরী ফার্মের গেটের সামনে ডিবি পরিচয়ে ভুক্তভোগীর গতিরোধ করে বেতনের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনা সিসি ক্যামেরায় ভিডিও ধারণ হয়। পরবর্তীতে অটোচালকের কাছে ৬৮ হাজার টাকা ফেরত দিয়ে ছিনতাইকারীরা চলে যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুর খান বলেন, ছিনতাইকারী নাকি আবার প্রায় ৬৮ হাজার টাকা ফেরত দিয়েছে। বিষয়টি নিয়ে সন্দেহ হচ্ছে। আসলে এটা ছিনতাই নাকি কি ঘটনা তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানাবো।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি জালাল উদ্দীন বলেন, যারাই ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই করবে তাদের আটক করে ডিবি পুলিশ অথবা থানায় সংবাদ দেওয়ার অনুরোধ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

আবারও সাভারে ডিবি পরিচয়ে ছিনতাই

আপডেট সময় : ১০:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫