সারাদেশ
সাভারের ডুবাই গেস্ট হাউজ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ২২জন আটক
- আপডেট সময় : ০৩:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ২১৯৫ বার পড়া হয়েছে
সাভারের দুবাই গেস্ট হাউজ থেকে সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জন নারী এবং ১৩ জন পুরুষ সহ ২২ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার মধ্য রাত ১২ টায় তাদের আটক করা হয়। আজ বুধবার তাদের পরিচয় সনাক্ত করে তাদের আদালতে পাঠানো হচ্ছে। তবে পুলিশ হোটেলের মালিক সবুজ ও ম্যানেজারকে গ্রেফতার করতে পারে নি।
জানা যায়, সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত ক্যাপ্টেন সামাদ টাওয়ারের ৫ তলায় তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দুবাই গেস্ট হাউস নাম দিয়ে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছে। এর আগেও একবার ১৯ জন পতিতা ও খদ্দর ধরা পড়লেও রেস্ট হাউসটি সীলগালা করে পুলিশ তা বন্ধের কোন ব্যবস্থা নেয় নি। টাওয়ারের আংশিক মালিক জাহিদুল আলম যুগান্তরকে জানান, গেস্ট হাউজের মালিক মো: সবুজ বসবাসের জন্য তার কাছ থেকে তিনটি আবাসিক ফ্লাট এর চুক্তি করে। কিন্তু চুক্তি বরখেলাপের বিরুদ্ধে তাদের বহুবার সতর্ক করা হয়। কিন্তু তারা গোপনে সেখানেই এ সব অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পুলিশ ও স্থানীয় কিছু নেতাদের ম্যানেজ করে তারা এই ব্যাবসা পরিচালনা করছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, একটি আবাসিক হোটেল থেকে গত রাতে অসামাজিক কাজে লিপ্ত ২২ জনকে আটক করা হয়েছে। যাচাই বাচাই শেষে তাদের আজ আদালতে পাঠানো হবে। এদিকে পুলিশের সোর্স পরিচয় এক ব্যক্তি যুগান্তরকে জানান, পুলিশকে সোর্স এর মাধমে প্রতিমাসে মোটা অঙ্কের টাকা দিয়ে সবুজ এই গেস্ট হাউজ চালায়। গত তিন মাসের টাকা বকেয়া থাকায় রাতে এই অভযান চালায় পুলিশ। তবে পুলিশ টাকা নেওয়ার বিষয়টি সঠিক না বলে জানান। এলাকাবাসী অনতিবিলম্ব এই গেস্ট হাউসটি বন্ধ করে সীলগালা করার জন্য দাবী জানিয়েছেন।






















