ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ২০৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদের একাংশ ভেঙে পড়ে হেলাল উদ্দীন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত হেলাল উদ্দীন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার কামাল উদ্দীনের ছেলে।

তার সঙ্গে কাজ করা নির্মাণ শ্রমিক আব্দুল খলিল জানান, সকালে ভবনে কাজ করতে গিয়ে হেলালের উপর নির্মাণাধীন ছাদের অংশ ভেঙে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

লোহাগাড়া থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫