ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর গাজায় ইসরায়েলের ‘যুদ্ধবিরতি’

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে ৪৫ জনকে হত্যার পর পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রোববার সকালে রাফা এলাকায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। ওই সময় ইসরায়েল-সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর আরও দুই সদস্য নিহত হয়।

তবে হামাস দাবি করেছে, রাফায় এমন কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয়। তবুও ইসরায়েল গাজার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায়, যেখানে অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান।

দিনের শেষ দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক নির্দেশনার আলোকে এবং গাজায় ধারাবাহিক সামরিক অভিযান শেষে প্রতিরক্ষা বাহিনী পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করছে—যা হামাস পূর্বে ভঙ্গ করেছিল।

গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। কিন্তু সেই চুক্তির পরও প্রায় প্রতিদিনই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকে। ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এদিকে রোববার ইসরায়েলি সরকার ঘোষণা দিয়েছিল, গাজায় তারা মানবিক সহায়তা বা ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে। তবে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি তারা।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর গাজায় ইসরায়েলের ‘যুদ্ধবিরতি’

আপডেট সময় : ০৫:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫