ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চার দিন আগেই জন্মদিন পালন করলেন পরীমণি!

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণির জন্মদিন আসছে ২৪ অক্টোবর। আগে মহাসমারোহে নিজের জন্মদিন উদ্‌যাপন করলেও গেল তিন বছর জৌলুসপূর্ণ আয়োজন করছেন না তিনি।

তবে এবার জন্মদিনের তিন দিন আগেই (২০ অক্টোবর) অগ্রিম উদ্‌যাপন সেরেছেন ঢালিউডের এই তারকা।

সামাজিকমাধ্যম ফেসবুকে বেশকিছু স্থিরচিত্র প্রকাশ করে বিষয়টি জানান পরীমণি নিজেই। সঙ্গে জানিয়েছেন এর পেছনের কারণও।

পরীমণি ছবির ক্যাপশনে লেখেন, ২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।

কে এই অর্ক? সে বিষয়ে পরীমণি জানান, অর্কর সঙ্গে তার পরিচয় কাজের সুবাদে। সে একজন মেকাপ আর্টিস্ট। ঢাকায় সে একা থাকে। ঢাকায় দুজনের বাসা একই এলাকায়, ছেলেটি খুব ভালো রান্নাও নাকি করে।

নায়িকার কথায়, এক এলাকায় থাকায় মাঝেমধ্যে খাবার-দাবার আদান-প্রদান হয় আমাদের। দিন দিন ও খুব আহ্লাদি হয়ে যায় আমার কাছে। ভাই-এর মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারোমাস আমার কাছে।

তেমনি এক আবদার ছিল জন্মদিনের আগেই কেক কেটে উদ্‌যাপন। বিষয়টি জানিয়ে পরীমণি লেখেন, গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা! আমি এতো খুশি হয়ে গেছি! আমি সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের আনন্দ উদ্‌যাপন করতে চাই।

সবশেষে অর্ককে ভাই সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন সঙ্গে জুড়ে দেন একটা লাল লাভ ইমোজি। এর সঙ্গে আরও উল্লেখ করেন, এটা এবারের জন্মদিনের প্রথম উদ্‌যাপন।

বলে রাখা ভালো, ছোট থেকে নানা শামসুল হক গাজীর কাছেই মানুষ বড় হয়েছেন পরীমণি। তার হাত ধরেই জন্মদিনের কেক কাটতেন। নানার মৃত্যু ও পরবর্তীতে সন্তান হওয়ার পর ছেলে-মেয়ের জন্মদিন বড় করে আয়োজন করলেও নিজের জন্মদিনে জৌলুসপূর্ণ আয়োজন করেন না এই চিত্রনায়িকা।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’সহ বেশ কিছু চলচ্চিত্র । পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চার দিন আগেই জন্মদিন পালন করলেন পরীমণি!

আপডেট সময় : ০৫:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫