ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ২১৪৪ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হওয়ার আহ্বান করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে এ কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের বৈঠকে আমরা আহ্বান করে আসছি অন্তর্বর্তীকালীন সরকারকে এখন থেকে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে, প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ করতে হবে। যারা চিহ্নিত ফ্যাসিস্টের দোসর এখনও আছে তাদের সরিয়ে নিরপেক্ষ করতে হবে।

তিনি আরও বলেন জেলা প্রশাসনেও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পুলিশের ক্ষেত্রে যাদের নতুন করে নিয়োগ দেওয়া হবে অথবা পদোন্নতি দেওয়া হবে সেক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

বিচার বিভাগকে দলীয়করণমুক্ত করতে হবে। একই সাথে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাহলে তাদের অপসারণ করার দাবি জানিয়ে আসছেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে কোনো সুনির্দিষ্ট উপদেষ্টার কথা বলে আসছেন কি না এমন প্রশ্নের জবাবে কিছু বলেন নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল

আপডেট সময় : ০৯:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫