ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইফুল ইসলাম শাওন:
  • আপডেট সময় : ১২:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ২২৫৯ বার পড়া হয়েছে

সাভারে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- সাভার পৌরসভার মজিদপুর ছোট বলি মেহের এলাকার মৃত জজ মিয়ার ছেলে শহিদ মিয়া (৪২) এবং একই এলাকার মৃত দেরু মিস্ত্রীর ছেলে লিটন (৪২)।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মজিদপুর এলাকায় এসআই জুয়েল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে দু’জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শহিদ মিয়া ও লিটন—দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সাভার থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এর মধ্যে শহিদ মিয়ার বিরুদ্ধে অন্তত ৬টি মামলা এবং লিটনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে, যেগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ ও ২০১৮ সালের বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, “মাদক নির্মূলে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি (উত্তর)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১২:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫