গফরগাঁও থানা ও ভূমি অফিস পরিদর্শনে ময়মনসিংহ জেলা প্রশাসক
- আপডেট সময় : ১১:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ২১১১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও থানা ও উপজেলার পাগলা থানা এলাকা পরিদর্শনে আসেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডিসি জনাব, মুহিদুল ইসলাম।
প্রথমে তিনি ২৩ শে অক্টোবর ২০২৫ বঙ্গাব্দ সকালে গফরগাঁও উপজেলার গফরগাঁও থানা পরিদর্শন করেন এই সময় তিনি গফরগাঁও থানার অস্ত্রগার, মালামাল, ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন সাথে ছিলেন গফরগাঁও উপজেলার নির্বাহী অফিসার ইউএনও এন.এম.আবদুল্লাহ্ আল-মামুন,গফরগাঁও ভূমি অফিসার এসিল্যান্ড আমির সালমান রনি, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব,বাচ্চু মিয়া সহ জেলা ও উপজেলার উর্ধ্বতন অফিসারগণ।
গফরগাঁও থানার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
তারপর তিনি গফরগাঁও উপজেলা ভূমি অফিসার এসিল্যান্ড অফিসে পরিদর্শনে যান,তারপর গফরগাঁও উপজেলা পরিষদের ভিতর ১ ও ২ রাস্তার উন্নয়নমূলক ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।
অতঃপর সর্বোপরি সবার উদ্দেশ্য দিকনির্দেশনা ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।






















