ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ময়মনসিংহে শ্যামা পূজার মন্দিরে হামলা, তিনজন আহত

গোলাম কিবরিয়া পলাশ
  • আপডেট সময় : ১১:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ২১৩৬ বার পড়া হয়েছে

ধর্মীয় সম্প্রীতির শহর ময়মনসিংহে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে শহরের বন্ধু সংঘ মন্দিরে শ্যামা পূজার সময় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মূর্তি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটায়। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আবদুল্লাহ আল মামুন এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিব্বিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে রাতেই অভিযান চালিয়ে মামুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। মন্দির কর্তৃপক্ষ জানান, প্রতি বছর শ্যামা পূজায় এলাকাবাসীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়। তবে এবারের ঘটনায় তারা হতবাক ও আতঙ্কিত।

ঘটনার ত’দ’ন্ত চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ শিব্বিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। কেউই ছাড় পাবে না। জেলার প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার জন্য সবাইকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহে শ্যামা পূজার মন্দিরে হামলা, তিনজন আহত

আপডেট সময় : ১১:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫