সারাদেশ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের
- আপডেট সময় : ০৪:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ২২২৪ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এবং ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
শুক্রবার ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে নবীনগর জয় রেস্টুরেন্টের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে তিনি নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এবং জাতীয় স্মৃতিসৌধের সামনের সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন—“ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে তারেক রহমান বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। আমরা ছাত্রসমাজ সেই জাতীয় লক্ষ্যে ধানের শীষের পক্ষে জনগণকে একতাবদ্ধ করতে কাজ করছি।”
এছাড়া তিনি বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। তাই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং বিএনপি জনগণের দল তাই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন— “গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। স্বৈরাচারী শাসন ভেঙে দিতে ছাত্রদল রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
কর্মসূচি শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি।






















